মঙ্গলবার (গতকাল) থেকে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত সারা দেশের মার্কেট এবং বিপণিবিতান খোলা রাখা হবে। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। গতকাল রাতে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক রাতে দেশ রূপান্তরকে বলেন, দোকান খোলা রাখার সিদ্ধান্ত আগেই হয়েছে। মঙ্গলবার বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তীব্র বিদ্যুৎ সংকটের কারণে রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় সব মার্কেট এবং বিপণিবিতান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার। ব্যবসায়ীরা ওই সময় ঈদুল আজহার আগে এ সিদ্ধান্ত শিথিল করার অনুরোধ জানান।