হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৭ জন  হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার ( ১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়। দপ্তরটি জানায়, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।