আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশিদের, ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত

মঙ্গলবার মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এটি টাইগারদের প্রথম জয়। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের।

সেঞ্চুরি ও ৮৭ রান করা নাজমুল হোসেন শান্ত ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি ২৩তম স্থানে রয়েছেন, যা তার ক্যারিয়ারের সেরা রেটিং।
২ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। মুমিনুল হক১২ ধাপ উন্নতি করে যৌথভাবে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

তাইজুল ইসলাম দুই ইনিংসে উইকেট শিকারে সফল এই বাঁহাতি স্পিনার ৩ ধাপ এগিয়ে এখন বিশ্বের ১৩ নম্বর টেস্ট বোলার।

তাসকিন আহমেদ ২০২৪ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ৪ উইকেট নিয়ে পুনরায় র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন (৪৮তম)।

আর বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দেয়া নাহিদ রানা ৫ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে বর্তমানে ৬৪তম স্থানে রয়েছেন।

পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ আব্বাস প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে পুনরায় বোলিং চার্টের ২৮ নম্বরে ফিরে এসেছেন।