ময়মনসিংহের ত্রিশালে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত আড়াইটার দিকে ত্রিশাল চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. মাসুদ মিয়া (২৫), মো. মোস্তফা (৫৫), ও মো. বিল্লাল হোসেন (৫৯)।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ত্রিশাল চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের পৌরসভা এলাকা হতে জুয়া খেলার তাস, মোমবাতি, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ আজ বুধবার (১৩ মে) দুপুরে জানান, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।