আমতলীতে পল্লী উন্নয়ন বোর্ডের বার্ষিক সাধারণ সভা

বরগুনার আমতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আমতলী উপজেলা চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. ফিরোজ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. চিন্ময়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিল্টন বিশ্বাস, মো. জামাল খান, মো. রুহুল আমিন, দেওয়ান কবির, সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুল ইসলাম এবং সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. সজিব মিয়াসহ সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

সভায় বক্তারা পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় বিভিন্ন সমিতির কৃষকদের সহজ শর্তে ঋণ বিতরণ ও সঠিকভাবে আদায়ের পাশাপাশি নতুন নতুন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব তুলে ধরেন।

এ সময় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন বোর্ডের আমতলী উপজেলা চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।