ফ্রান্সে গাঁজন করা বা অতিরিক্ত পেকে যাওয়া ফল খেয়ে এক হরিণের ‘মাতাল’ হয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যার ফলে স্থানীয় পুলিশ গাড়িচালকদের জন্য সতর্কবার্তা জারি করেছে। সম্প্রতি ফ্রান্সের সাঁও-এ-লোয়ার গ্রামের বনে এ ঘটনা ঘটে।
হরিণটি বনের অতিরিক্ত পেকে যাওয়া বা গাঁজন হওয়া ফল খেয়ে ফেলে। এই ফলগুলোতে ইথানল নামক অ্যালকোহল তৈরি হয়, যা খেয়ে হরিণটি মাতাল মতো আচরণ করছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস
ভিডিওতে দেখা গেছে, হরিণটি একই স্থানে গোল গোল ঘুরতে থাকে। এসময় সে এলোমেলোভাবে ঘুরছে, ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে এবং রাস্তার আশেপাশে বিপজ্জনকভাবে চলাফেরা করছে।
এদিকে এঘটনার পর ফরাসি পুলিশ গ্রামটির গাড়িচালকদের বিশেষভাবে সতর্কভাবে চলাচল করতে বলছে। কারণ মাতাল হরিণগুলো হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসতে পারে বা অনিয়ন্ত্রিত আচরণ করতে পারে, যা দুর্ঘটনার কারণ হতে পারে।
বন বিভাগের কর্মকর্তাদের মতে, বসন্তকালে বন্যপ্রাণীরা প্রায়শই পচা ফল বা কুঁড়ি খেয়ে এমন নেশাগ্রস্ত আচরণ করে থাকে।