শ্বাস নেওয়া আমাদের জীবনের সবচেয়ে স্বাভাবিক কাজ। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, এই সাধারণ কাজটিকে যদি আমরা সচেতনভাবে বা ‘ব্রিদওয়ার্ক’-এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, তবে তা আমাদের দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক প্রশান্তির মূল চাবিকাঠি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক মানুষ খুব দ্রুত শ্বাস নেন বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাসে অভ্যস্ত। এতে শরীর ঠিকভাবে অক্সিজেন ব্যবহার করতে পারে না। তাই ধীরে, গভীরভাবে এবং নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস শরীরকে শান্ত রাখতে সাহায্য করে। এক্ষেত্রে কয়েকটি টেকনিক দেখে নিন-
দুইবার নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে দীর্ঘ সময় ধরে শ্বাস ছাড়তে হয়। এটি দ্রুত মানসিক চাপ কমাতে সাহায্য করে।
চার সেকেন্ড শ্বাস নেওয়া, চার সেকেন্ড ধরে রাখা, চার সেকেন্ড শ্বাস ছাড়া এবং আবার চার সেকেন্ড বিরতি— এই ছন্দে করতে হয়। মনোযোগ ও মানসিক স্থিরতা বাড়াতে এটি কার্যকর।
চার সেকেন্ড শ্বাস নেওয়া, সাত সেকেন্ড ধরে রাখা এবং আট সেকেন্ড ধরে ধীরে শ্বাস ছাড়ার এই পদ্ধতি উদ্বেগ কমাতে সাহায্য করে।
পাঁচ সেকেন্ড শ্বাস নেওয়া ও পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়ার ধীর ও ছন্দময় অনুশীলন। এটি হৃদস্পন্দন ও স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।