বাড়ির পাশে গাছে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

গাজীপুরের শ্রীপুরে রাতে নিখোঁজ হওয়া বৃদ্ধের ঝুলন্ত মরদেহ মিলল বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায়। নিহত ওই বৃদ্ধের নাম কবির হোসেন (৬৫)। পেশায় কৃষক ছিলেন। এর আগে গত শুক্রবার বনের পাশে থেকে গলাকাটা এক অটোচালকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। এদিকে রাত নামলে সবার মাঝে ভয় কাজ করে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে চাপে।

জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেংরা গ্রাম এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। তবে পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।