ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ সব মিলিয়ে নিজস্ব ছন্দেই সৌরভ ছড়াচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬
এক. উৎসবের পঞ্চম দিন গত শনিবার রাতে নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকা উপস্থিতি মিলিয়ে জমজমাট ছিল আয়োজন। এ দিনে কানের লাল গালিচায় নজর কাড়েন বলিউড অদিতি রাও হায়দারি। সবুজ রঙের থাই-সিøট গাউনে কানের রেড কার্পেটে হাঁটতেই তিনি যেন ছড়িয়ে দেন রাজকীয় গ্ল্যামার। এই বিশেষ লুকের জন্য তিনি বেছে নেন ডিজাইনার টনি ওয়ার্ডের কাস্টম কৌচার গাউন, যা এসএস-২৫ কৌচার কালেকশনের অংশ। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই তার এই উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে। এবারই অদিতি রাও হায়দারির কানে তার প্রথম উপস্থিতি নয়। এর আগে স্ট্রাইপড হল্টার-নেক ড্রেসে তিনি ভিন্নধর্মী আধুনিক লুক উপস্থাপন করেছিলেন তিনি। পরে শাড়ি পরে কনসারভেটিভ-গ্ল্যাম স্টাইলে আলোচনায় আসেন, যেখানে তিনি মজার ছলে লেখেন, ‘শাড়ি পরেছি ... একেবারে ঐতিহ্যবাহী উপায়ে। বিপ্লবী, জানি!
দুই. ‘পেপার টাইগার’-এর নির্মাতা জেমস গ্রে ও অভিনেতা অ্যাডাম ড্রাইভার। সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল জেমস গ্রের নতুন ছবি ‘পেপার টাইগার’-এর প্রিমিয়ার। ছবিটি প্রদর্শনের পর দর্শকদের টানা সাত মিনিট দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে। ছবিতে আরও আছেন স্কারলেট জোহানসন। ‘ম্যারেজ স্টোরি’র পর এ সিনেমা দিয়েই সাত বছর পর আবার এক ছবিতে অভিনয় করেছেন স্কারলেট ও অ্যাডাম।
তিন. ‘দ্য বিলাভড’ সিনেমার প্রিমিয়ারে স্প্যানিশ অভিনেত্রী ভিক্টোরিয়া লুয়েঙ্গ ।