রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত শনিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এনএম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তারদের মধ্যে পুরনো মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে সাতজন ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মমিনুল ইসলাম বাবু, মো. রকি, মো. আমির, সুমন ওরফে মুছা, সাব্বির আহম্মেদ আসিফ, জেসমিন আক্তার, শুক্কুর আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম রবি, মো. রাজিব, রিফাত, মো. আনোয়ার, হাবিবুর রহমান, শাহ আলম, রাজু আহম্মেদ, মো. আরমান, মো. সজল, মো. মিলন, মো. রাসেল মো. রফিক ও হাবিবুর রহমান।