মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইজারার বাইরে অবৈধ বালু উত্তোলনের দায়ে শ্রমিক আটক ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৮ মে) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার। এ সময় মোবাইল কোর্টের মাধ্যেমে ড্রেজার আটক ও ৫ শ্রমিককে ৫০ হাজার টাকা জড়িমান করা হয়।
আটককৃত শ্রমিকরা হচ্ছে- মানিকগঞ্জের তরা গ্রামের গৌড় কুন্ডুর ছেলে সুবাষ কুন্ড (৬৯), ভোলার ছৈয়ালবাড়ি গ্রামের হানিফের ছেলে ইব্রাহিম খলিল (৩২), শিবালয় আলোকদিয়া গ্রামের হাবিবের ছেলে ইসমাইল (৫৭), হরিমাপুরের ছামাদের ছেলে আরিফ ও ধামরাইয়ের আব্দুর আলীর ছেলে ইসরাফিল।
উপজেলা সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুপুরে তেওতা ইউনিয়নের আলোদিয়া টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অভিযুক্তরা ড্রেজার নিয়ে পালিয়ে যাচ্ছিল। যমুনা নদীর থেকে একটি ড্রেজার আটক করা হলে সেখানে থাকা শ্রমিকরা ইজারাকৃত জায়গার বাইরে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের জরিমানা আদায় করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, নির্ধারিত সীমানার বাইরে তারকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও নদীতে চলন্ত অবস্থায় একটি ড্রেজার আটক করা হয়। অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ড্রেজারে থাকা লোকজনকে আটক করলে তারা নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তাদের অর্থদ- দেওয়া হয়েছে। সরকার দেয়া বালু মহাল এলাকার বাইরে অবৈধ বাবে পলি উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসন সোমবার পাঁচ শ্রমিক আটক ও ৫০ হাজার টাকা জড়িমানা আদায় করেছে।