শহীদ জিয়া মহিলা কলেজ

গভর্নিং বডির সভাপতি হলেন সাঈদুল হোসেন

রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ মনোনয়ন দেওয়া হয়। সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাঈদুল হোসেন ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাবি চলচিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম জাতীয় চলচিত্র উৎসব কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী তুলে দেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’-এর গবেষক হিসেবেও কাজ করেছেন।