গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন সুনিল রবি দাস (২৬) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ০ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। লেখা ছিলÑ ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’। সুনিল ঢাকা মহানগরীর হাজারীবাগ থানার গণকটুলী বিডিআর ১ নম্বর গেট এলাকার মৃত শ্রী লাল চন্দ্র রবি দাসের ছেলে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জিএম সোহেল মিয়া জানান, সুনিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ফাউন্ডেশনে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার ভাই অফিসে খোঁজ নিতে এলে বিষয়টি জানাজানি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ধরে হাঁটছিলেন সুনীল। ট্রেন এলে প্রথমে লাইন থেকে নামলেও পরে হাতের চিরকুট রেললাইনের পাসে ফেলে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।