বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা কেবলই এক ধরনের বিভ্রম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে একথা লিখেন তিনি। 

পোস্টে তিনি লিখেন, ইরান সবসময় তার সব অঙ্গীকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে এবং যুদ্ধ এড়ানোর সব পথও পরীক্ষা করেছে। ইরানের পক্ষ থেকে সব পথ এখনও খোলা রয়েছে। জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছকই একটি ভ্রান্ত ধারণা। খবর প্রেস টুডে

পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত কূটনীতি যুদ্ধের তুলনায় কম ব্যয়বহুল, অধিক যুক্তিসঙ্গত ও  দীর্ঘস্থায়ী। আর ইরান বহু বছর ধরেই এ বিষয়টির ওপর জোর দিয়ে আসছে।