ইরানিদের হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডার।

মার্কিন বাহিনীকে উদ্দেশে তিনি বলেছেন, আমরা আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার বিনামূল্যে ও সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি।

ইরানের শীর্ষ ওই সামরিক কমান্ডার বলেছেন, মার্কিন হামলায় নিহত প্রত্যেক ইরানি বেসামরিক নাগরিকের জন্য একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।’ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ-এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, ইরানের প্রত্যেক গর্বিত নাগরিকের শাহাদাতের বিনিময়ে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে।

তিনি বলেন, শত্রুর কাছে আমরা যে নিয়মটি কার্যকর বলে প্রমাণ করেছি, তা এই মুহূর্ত থেকে যুদ্ধক্ষেত্রের একটি চূড়ান্ত এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত