নসিমন সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, কোপে আহত এক

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে নসিমন গাড়ি চলাচলকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে মারধর ও ধারালো চাপাতির কোপে সালাউদ্দিন খান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মস্তফাপুর ইউনিয়নের মুন্সিবাড়ী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন খান উপজেলার নওহাটা গ্রামের মৃত্তিকা শ্রমিক ও নসিমন চালক। তিনি মো. লাল খানের ছেলে।

স্থানীয় সূত্র ও আহতের স্বজনরা জানান, সালাউদ্দিন খান নসিমন গাড়ি নিয়ে ঢালাইয়ের কাজে যাওয়ার উদ্দেশ্যে মুন্সিবাড়ী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে রকিব খালাশি ও আকাশ খালাশির সঙ্গে তার বাগবিত-া হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনের ওপর হামলা চালায়। পরে রকিব খালাশি হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে সালাউদ্দিনের ডান হাতে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘সামান্য সাইড দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।