বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সংবলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:১৮ এএম
বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০