কুড়িগ্রামে কমেছে সবজির দাম

কুড়িগ্রামে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে আমদানি বৃদ্ধি ও মৌসুমি উৎপাদন বেশি হওয়ায় গত কয়েক দিনের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে একই সঙ্গে কিছুটা বেড়েছে মসলা জাতীয় পণ্যের দাম।

গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম জিয়া কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৩০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙে ৩০ টাকা, করলা ৪০ টাকা এবং ঢেঁড়স ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন অনেক কম দামে সবজি পাওয়া যাচ্ছে।