গোপালগঞ্জে হাম উপসর্গে তরুণীর মৃত্যু

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তুলি ঢালী (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ১১ মিনিটে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত তুলি ঢালী মাদারীপুর জেলার ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি গত ১২ মে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হামের উপসর্গ দেখা দেওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তিনি মারা যান। 

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত ) ডা. নিয়াজ মোহাম্মদ তুলি ঢালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।