ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫, ঢাকা বিভাগে ৪০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫, দক্ষিণে ৭৬, খুলনা বিভাগে ৮৪, ময়মনসিংহে ১৩, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ এবং সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও আর একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ১৫৬ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত