কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে প্রশাসকের নিরপেক্ষ ভূমিকা দাবি

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে কেমিস্ট-বান্ধব ঐক্য পরিষদ। এতে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেমিস্ট-বান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু বলেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন। এ সংগঠনের সঙ্গে প্রায় ৬ থেকে ৭ লাখ ব্যবসায়ী জড়িত। সমিতির সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন হয় ২০২৪ সালের ২০ মে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর সমিতির সভাপতি মো. শাহজালাল বাচ্চু দেশ ছেড়ে বিদেশে চলে যান। গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালনের কথা থাকলেও দ্বিতীয় সহ-সভাপতি মো. ময়নুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ অবস্থায় দ্রুত প্রশাসককে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি এবং নির্ধারিত সময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানো হয়।