গত ২২ মে শুক্রবার দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘ঢাবিতে কর্মচারী নিয়োগ : রেজিস্ট্রারের বিরুদ্ধে ১২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের বিষয়ে গতকাল শনিবার লিখিত প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয় এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন। নিয়োগ বোর্ডের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : লিখিত অভিযোগ, সংশ্লিষ্ট নথিপত্র ও একাধিক সূত্র যাচাই-বাছাই করে প্রতিবেদনটি প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যও নেওয়া হয়েছে। কোনো তথ্য বিকৃতি বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি করা হয়নি।