সাভারে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মো. কামরুজ্জামান নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাভারের দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদ্রাসা থেকে ওই শিক্ষককে পুলিশ আটক করে।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুমারগাতা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার ছাত্রীবাসে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে মাদ্রাসার ভেতরে শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিষয়টি স্বজনদের জানালে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়।