দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরির আধুনিকায়ন করা হয়েছে। উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বই পড়ার সুযোগ তৈরি করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয় বিকাশ।
প্রয়াত বিকাশ কর্মকর্তা ও সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়। এই আধুনিকায়নে লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত সংস্কারও করা হয়েছে। এ ছাড়া, ইন্টারনেট সুবিধাসংবলিত ও উন্নত কনফিগারেশনের ডেক্সটপ কম্পিউটার স্থাপন করায় শিক্ষার্থীরা সহজেই অনলাইনে দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক পড়ার সুযোগ পাবেন। মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষে গত বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে বিশেষ স্মরণসভায় বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা, প্রয়াত মাহফুজ সাদিকের সহধর্মিণী ও তার পরিবারবসহ বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।