পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তিনি মক্কা ও মদিনায় অবস্থান করছেন এবং সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। গত বুধবার ডা. শফিকুর রহমান সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা ও ধর্মীয় বিধিবিধান সম্পন্ন করে ১ জুন তার দেশে ফেরার করার কথা রয়েছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। এক বিবৃতিতে তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ঢাকায় ঈদ উদযাপন করবেন দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলাকা ও গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম কুমিল্লার লাকসামে নিজ এলাকাড।