সাভারে ইয়ামিন হত্যা

১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪২ এএম

গণঅভ্যুত্থান চলাকালীন সাভারে এপিসি (পুলিশের সাঁজোয়া যান) থেকে ফেলে দেওয়া আশহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা ৬ আসামিকে আগামী ২৫ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ  প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আশহাবুল ইয়ামিন। ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ হন তিনি। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর থেকে তাকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত