সাভারের বিসিক চামড়া শিল্প নগরী

প্রথম দিনে ১লাখ ৩২হাজার ৮২৫ পিস পশুর চামড়া প্রবেশ

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে সাভারের হরিণধরা বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারি কারখানাগুলোতে কোরবানির পশুর চামড়াবাহী ৬১৫টি ট্রাক প্রবেশ করেছে। ঈদের দিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া ভর্তি ট্রাক কারখানা গুলোতে প্রবেশ করে। 

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্যানারি মালিকদের আগাম প্রস্তুতি এবং রাজধানী ঢাকা ও এর আশেপাশের মহাসড়কগুলোতে যানজট না থাকায় কোনোরকম ভোগান্তি ছাড়াই চামড়াবাহী যানবাহনগুলো সাভারের বিসিক চামড়াশিল্প নগরীতে প্রবেশ করতে পেরেছে।

বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান বলেন, বিকেল থেকেই সাভারের বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারি কারখানা গুলোতে চামড়া প্রবেশ শুরু করে।

রাত ১০টা পর্যন্ত বিসিক চামড়া শিল্পনগরীতে ১লাখ ৩২'হাজার ৮২৫ পিচ চামড়া ভর্তি ৬১৫টি ট্রাক প্রবেশ করেছে। এরমধ্যে গরু ও মহিষের চামড়া ছিল ১ লাখ ৩০'হাজার ২৭৫টি আর ছাগল ও ভেড়ার চামড়া ছিল ২ হাজার ৫৫০টি। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোসহ সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে সবকিছু।