মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে এক বিলাসবহুল ভিলায় বিকিনিতে ধ্যানে মগ্ন ৫২ বছর বয়সী বলিউড ডিভা মালাইকা আরোরা। নিজের সাহসী রূপে যেন আগুন ঝরাচ্ছেন বলিউড নায়িকা। বলিউড ডিভা মালাইকা, তার ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে ভ্যাকেশনে গেছেন।
এবার তার ডেস্টিনেশন মালদ্বীপ। ইনস্টাগ্রামে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মালাইকা তাঁর এই ভ্যাকেশনকে 'ওয়েলনেস ভ্যাকেশন' বা সুস্থতা-কেন্দ্রিক ছুটি হিসেবে বর্ণনা করেছেন। মালদ্বীপের একটি বিলাসবহুল ভিলায় থেকে, সেখানকার সুস্থতা ও প্রশান্তি লাভের বিভিন্ন রীতিনীতি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
ছবির ক্যাপশনে মালাইকা লিখেছেন, তার ছুটির দিনগুলো কতটা শান্তিদায়ক ছিল। তৃপ্তি সহকারে খাওয়াদাওয়ার পাশাপাশি, তিনি সেখানে কাটানো সময়ের নিস্তব্ধতা ও শান্ত পরিবেশ মন ভরে উপভোগ করেছেন। প্রতিটি মুহূর্তই তাঁর কাছে একান্ত ব্যক্তিগত ও বিশেষ বলে মনে হয়েছে। ধ্যানের এই প্রক্রিয়াটি তাঁর হারানো শক্তি ও সজীবতা ফিরিয়ে এনেছে। মালাইকা তাঁর এই ভ্রমণ থেকে বেশ কিছু গ্ল্যামারাস ছবিও অনুগামীদের সঙ্গে শেয়ার করেছেন।
সমুদ্র সৈকতে বিকিনি পরে একান্ত অবসরে কাটানো নিজের একটি ছবি তিনি শেয়ার করেছেন। অন্য একটি ছবিতে তাকে ধ্যানে মগ্ন অবস্থায় দেখা গেছে। অভিনেত্রী সুইমিং পুলে নেমে মনোকিনি পরে সাঁতার কেটেছেন এবং পরম আয়েশে সময় কাটিয়েছেন। পাশাপাশি তিনি মালদ্বীপের সুস্বাদু সব খাবারও উপভোগ করেছেন।
মালাইকার এই সাহসী ছবিগুলো দেখে অনুগামীরা মন্তব্য করছেন যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁকে যেন আরও বেশি তরুণী ও সতেজ দেখাচ্ছে। মালাইকার ফিটনেস এবং তাঁর গ্ল্যামারাস লুকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কেউ তাকে তকমা দিয়েছেন 'সুপার হট', আবার কেউ 'অসাধারণ সুন্দরী' হিসেবে বর্ণনা করেছেন।