ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোন হতাহত হয়নি। 

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পানির সঙ্গে ফোম মিশ্রিত করে স্প্রে করার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।