ঈদের পর থেকে প্রায় প্রতিদিন গরুর মাংস খেতে খেতে যারা বিরক্ত তাদের স্বাদে ভিন্নতা আনতে চাইলে মেন্যুতে রাখতে পারেন গরুর মেন্দা। এবার ভিন্ন স্বাদের গরুর মেন্দা তৈরির রেসিপি জানুন।
উপকরণ
গরুর মাংস ২ কেজি
তেল ১ কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা দেড় টেবিল চামচ
মেথিগুঁড়া ১ চা চামচ
সর্ষেবাটা ১ চা চামচ
বাদামবাটা ১ চা চামচ
মরিচগুঁড়া ২ টেবিল চামচ
জিরাগুঁড়া ২ টেবিল চামচ
হলুদগুঁড়া দেড় টেবিল চামচ
ধনেগুঁড়া ১ টেবিল চামচ
আস্ত জিরা ১ চা চামচ
গোটা গরম মশলা কয়েকটি
জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা চামচ
চালের গুঁড়া ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
রেসিপির তৈরি পদ্ধতি
প্রথমেই গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর গোটা মশলা বাটা, গুঁড়া মশলা ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি প্যানে মাখানো মাংস ও সামান্য পানি দিয়ে অল্প আঁচে ঢেকে ৩০ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন যেন প্যানে লেগে না যায়।
এরপর এক কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে নাড়ুন। আর দেখুন মাংস সিদ্ধ হয়েছে কি না, যদি সিদ্ধ না হয় তাহলে আরও কিছু পানি দিন। সবশেষে তেল ওপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের গরুর মেন্দা।
জামালপুরের আঞ্চলিক খাবার গরুর মেন্দা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।