ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী এলাকা সোয়াদি ও ঝাটুরদিয়া নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঈদ যাত্রায় ফেরার পথে কিছুসংখ্যক যাত্রী নিয়ে আল বোখারা পরিবহন উল্টে খাদে পড়ে যায়। এতে তিনজন আহতের খবর পেয়েছি, তবে কেউ গুরুতর আহত হননি। ফেরার পথে যাত্রী কম থাকায় অল্পের জন্য তারা বেঁচে গেছেন।