ফরিদপুরে ৩১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার ৩১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপকরণ দিয়েছে জেলা পরিষদ।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় শহরের হাবিলি গোপালপুরে জেলা পরিষদের প্রশাসকের নিজস্ব কার্যালয় চত্বরে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক মিতুল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ সনাতন ধর্মাবলম্বী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা পরিষদের উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ ও পাঁচটি করে শাড়ি দেওয়া হয়। এ ছাড়া পুরোহিতদের জন্য ধুতি-পাঞ্জাবি দেওয়া হয়।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত