দুই পরিবারের ছেলে-মেয়ের সঙ্গে জেমসের ঈদ

নগরবাউল’খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকে পারিবারিক পরিবেশে খুব একটা দেখা যায় না। কিন্তু এই রকস্টারকে একজন বাবা-স্বামী হিসেবেও দেখতে ভক্তদের বেশ কৌতূহল। এবার তা মেটালেন নতার প্রাক্তন স্ত্রী রথি কানিজ। তিনি কয়েকটি ছবি প্রকাশ করেছেন যেখানে জেমসকে দুই সংসারের ছেলেমেয়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। 

ফেসবুকে রথির পোস্ট করা এক ছবিতে জেমস ও তার কন্যা জান্নাতের সঙ্গে দেখা গেছে ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের সঙ্গে ছোট জিবরাবন যেন বেশ আনন্দিত। ফ্রেমটি ভক্তদের দারুণ উচ্ছ্বসিত করে তুলেছে। অন্য এক ছবিতে জান্নাত-জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস ও তার বর্তমান স্ত্রী নামিয়াকে। ফ্রেমটিতে গায়ককে একইসঙ্গে বাবা ও স্বামীর ভুমিকায় দেখে আনন্দিত নেটিজেনরা। 

একটি ফ্রেম শুধু বড় কন্যা জান্নাতের সঙ্গে ভাগ করেছেন জেমস। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রথি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে’। প্রিয় তারকাকে ঘরোয়া ছবিগুলোতে দেখে মন্তব্যের ঘরে শুভেচ্ছকা জানিয়েছেন ভক্তরা। 

১৯৯১ সালে ১৭ নভেম্বর জেমসকে বিয়ে করেন রথি। বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের ঘরে রয়েছে কন্যা জান্নাত ও পুত্র দানেশ। সর্বশেষ গত ২৫ অক্টোবর তৃতীয় বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ পায় জেমসের।