অনেকদিন পর জ্যোতি ছড়াচ্ছেন পূর্ণিমা

আপডেট : ৩১ মে ২০২৬, ০১:৫৪ পিএম

এবার মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের সামাজিক মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করেন এই নায়িকা; যা মুহূর্তেই আলোচনায় চলে আসে নেটদুনিয়ায়। 

ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে সেজেছেন পূর্ণিমা। সঙ্গে মানানসই সবুজ পাথরের গয়না, কপালে টিকলি এবং পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে; যা এনে দিয়েছে এক রাজকীয় আবহ।  

কখনও ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে তাকিয়ে, কখনও ওড়না হাতে খেলাচ্ছলে পোজ দিয়ে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের সঙ্গে যুগলবন্দি হয়ে রোম্যান্টিক স্টাইলে পোজ নিচ্ছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। 

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। পূর্ণিমার চিরযৌবনা রূপ-লাবণ্য নিয়ে এক নেটিজেন লেখেন, হিরোইন কখনো বুড়ো হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার সর্বোচ্চ চেষ্টা করে। আরেকজনের মন্তব্য, পূর্ণিমা, কি কখনো বুড়ি হবে না? আরেকজনের ভাষ্য, ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত