পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা 

পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজের উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৩১মে) বিকালে নজরুল পাঠাগারের ডিবেট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম হাসান, বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে অ্যাডভোকেট এ হাসান প্রধান রচিত পঞ্চগড় জেলা ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমিজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।