দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিরক্ষা কোম্পানির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে সোমবার (১ জুন) কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনাটি ঘটে দেশটির ডেজন শহরে হানওহা অ্যারোস্পেস নামের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মস্থলে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি বিভাগের কর্মকর্তা ইউন সিওং-সু বলেন, ঘটনাস্থলটি সরকার ঘোষিত একটি নিরাপত্তা সংরক্ষিত এলাকা।
স্থানীয় চিকিৎসা কর্মকর্তা কিম জু-ইয়ন জানিয়েছেন, আহত দুইজনের একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, হানওহা অ্যারোস্পেসের এই স্থাপনাটি প্রতিষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বড় আকারের প্রপেল্যান্ট ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়।