চট্টগ্রামে হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন ফয়স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে সেখানকার হোটেল রয়েল পার্কের ৪০৯ নং কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।  

পুলিশের এই কর্মকর্তা দুপুর সাড়ে ১২টার দিকে দেশ রূপান্তরকে জানান, রিপন বসবাস করতেন নগরের আসকারদিঘির পাড় এলাকায়। তিনি ঝাল মুড়ি বিক্রি করতেন। আর সোনিয়া থাকতেন নগরের লাভলেন এলাকায়। অভিমান থেকে দুজনই আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কিনা সেটা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।