মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ নামে একবৃদ্ধকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাবা-ছেলে বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নিহত জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে অভিযুক্ত ইউসুফ শেখের ভাই ইদ্রিস শেখের বাড়িতে যান। এ সময় ইদ্রিস শেখ তার গরু গোবরের নিয়ে তার ভাই ইউসুফ শেখের প্রায় ঝামেলার করে বলে ফাতেমা বেগমকে জানান। পরে ফাতেমা বেগম এবিষয় নিয়ে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশের সঙ্গে কথা বলে বুঝানোর চেষ্টা করে। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে ইট দিয়ে আঘাত করে। এ বিষয়টি তার স্বামী জড়িপ শেখকে জানায়। পরে জরিপ শেখ ওই বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের জানায়। এতে পলাশ ক্ষিপ্ত হয়ে পুনরায় ফাতেমা বেগম, জড়িপ শেখ ও তার ছেলে ফারুক সেখকে দা, বটি, কুড়াল নিয়ে মারতে আসে। এ সময় মা ছেলে সরে গেলে ইউসুফ শেখ ধারালো কুড়াল দিয়ে জড়িপ সেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় বিক্ষুদ্ধ জনতা ইউসুফ শেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশে সোপার্দ করেছে বলে জানান তিনি।