জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানাঈদুল আজহার পর কর্মস্থলমুখোর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়ক ও সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ হোসেন।
ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কপথে যাত্রীর চাপ বৃদ্ধি পায়। এ সুযোগকে কাজে লাগাতে কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেয়ে মাঠে নামে উপজেলা প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন গণ-পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে তিনজন সিএনজি ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরাদ হোসেন জানান, ঈদ পরবর্তী সময়ে সাধারণ যাত্রীদের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে ।