জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই)সন্ধ্যায় সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাস পেছন থেকে একটি সিএনজিকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে দুইজনের মৃত্যু হয়।

সিএনজিটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে এবং রাজিব বাসটি ঢাকা থেকে জামালপুরের দিকে আসছিল। দুর্ঘটনায় সিএনজিতে থাকা চালকসহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা প্রথমে আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

এর মধ্যে বিল্লাল হোসেন মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের বাসিন্দা। অপরজন অজ্ঞাত। আহত রবিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।বাকি বাকিরা চিকিৎসাধীন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু  হয়েছে। একজনের পরিচয় জানা গেছে, আরেক ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত