সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় মাছ ধরা বন্ধকালীন দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে ৭৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জেলের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
গতকাল বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক দেশের মানুষের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। তাই মাছ ধরা বন্ধকালীন জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা প্রদান ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের প্রান্তিক ও কর্মজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমাদের ব্যাংক সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকাবে।