ওয়ার্ম-আপ বা স্ট্রেচিং করার সময় এক যুবক মেঝেতে শুয়ে টানা প্রায় ৭ ঘণ্টা ঘুমিয়ে পড়ার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। সম্প্রতি চীনে একটি জিমে ঘটে যাওয়া এই ব্যতিক্রমী ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত যুবককে কেউ বিরক্ত করেনি, বরং তিনি যেন আরাম করে ঘুমাতে পারেন সেজন্য এক ব্যক্তি তার গায়ে জিম ম্যাট জড়িয়ে দেন। জিমের সদস্য ও অন্যান্যরা তাকে জাগিয়ে না দিয়ে তাকে বিশ্রাম নিতে দেন। পরে সন্ধ্যায় ঘুম ভাঙার পর পুরো ঘটনাটি জানতে পারে যুবক। সম্প্রতি তিনি নতুন ফ্ল্যাট উঠেছেন বলে জানা গেছে। যেখানে নতুন সোফা থেকে শুরু সব কিছু ছিল নতুন। তবুও জিমে গিয়ে সাত ঘণ্টা ঘুমিয়ে ছিলেন তিনি।
এ ঘটনা নিয়ে অনেকেই মজা করে নানা মন্তব্য করছেন।