একটু অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি একটি চ্যাট শোতে স্বামী জ্যাকি ভাগনানির সঙ্গে হাজির হয়ে সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা।
রাকুল জানান, জিম ট্রেইনারের পরামর্শে সেফটি বেল্ট ছাড়াই ৮০ কেজি ডেডলিফট করতে গিয়ে তার ‘সিøপড ডিস্ক’ হয়ে যায়। ৪০ দিন তাকে সম্পূর্ণ বিছানায় কাটাতে হয়। রাকুল বলেন, এই ভুলটি তাকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবে সেই কঠিন সময়ে স্বামী জ্যাকি তার পাশে থেকে বড় মানসিক সাপোর্ট দিয়েছেন।
রাকুল প্রীত সিংকে সর্বশেষ আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও সারা আলী খানের সঙ্গে ‘পতি পতœী অর ওহ দো’ সিনেমায় বড় পর্দায় দেখা গেছে।