ইসলামী ব্যাংকে ‘কলম বিরতি’ সেবা বন্ধে ব্যবস্থা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি কর্মসূচির কারণে গ্রাহকসেবায় বিঘœ ঘটেছে। এতে টাকা উত্তোলন, জমা, চেক নিষ্পত্তি, হিসাব সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলম বিরতি পালন করেন। ফলে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়। তবে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানানো হলেও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন। তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তা গ্রাহকসেবা প্রদান থেকে বিরত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।