সাঘাটায় ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ‎শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

আটক রবিউল ইসলাম (২৬) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। পেশায় শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, ‎শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এক শিক্ষার্থীর চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা অফিস কক্ষে গিয়ে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়। প্রায় এক মাস আগে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রবিউল ইসলামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত মামলা প্রক্রিয়াধীন।  এলাকায় এখন শান্ত রয়েছে।