নিষেধাজ্ঞা সত্বেও আল-আকসায় জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা

পশ্চিম তীর ও  গাজা উপত্যাকা থেকে গত তিন বছর ধরে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এ কারণে অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না। এর ফলে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। 

তবে সর্বশেষ খবরে জানা গেছে, ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ।

আল জাজিরা জানায়, শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন। ধীরে ধীরে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা ও বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান।