গুলশানে স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ২৮

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকা- পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে এ অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। পরে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্তরা হলেন মোর্শেদ আলম, কায়কোবাদ সরকার, রমজান ভুইয়া, মেহেদী হাসান, তারভীর আলম, মাহফুজ কামাল স্বাধীন, মনিরুল ইসলাম মুন্না, মো. হাসান (৩৭), বাবুল হোসেন , মো. মোস্তফা, পরিতোষ শীল  মো. শোহান, রফিকুল ইসলাম রানা, জহিরুল ইসলাম , মো. আরিফুল ইসলাম, খাদিজা ইসলাম শান্তা, ফাহিমা সুলতানা, রতœা আক্তার, মাহিমা আক্তার, ফারজানা আমিন, রোকসানা আক্তার, মায়া আক্তার, ফারিয়া ইসলাম , ইসরাত জাহান জয়া , রুবিনা আক্তার , তাহিয়া ইসলাম , ময়না  ও মাহমুদা আক্তার।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকা-, দেহ ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।