রিজেন্টের সাহেদ ফের কারাগারে

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া সেই রিজেন্ট হাসপাতালের সাহেদ ওরফে সাহেদ করিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

গতকাল সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। সাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে তিনি জানান। পল্লবী থানার পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত