ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলোতে একদিকে যেমন আমরা জনগণকে সচেতন করবো, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম জোরদার করবো। দরকার হলে আইনের প্রয়োগ করবো। তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবো।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ড. এম এ মুহিত বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে নানাবিধ কর্মসূচি দিয়েছে সরকার। এতে জনগণের সম্পৃক্ততা আমরা আশা করছি।