গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ওসমান সানা (১৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার (৬ জুন) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারি ওসমান সানাকে ৭ কেজি গাঁজা সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত গাঁজাসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মাদক কারবারি ওসমান সানার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায়।